উত্তরদিনাজপুর

প্রকাশ্য দিবালোকে তিন লক্ষ টাকা ছিনতাই, ছিনতাই-এর দৃশ্য ধরা পরল সিসিটিভিতে

প্রকাশ্য দিবালোকে লক্ষাধিক টাকা ছিনতাই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। ব্যাঙ্ক থেকে টাকা তুলে অটোতে উঠতে যাওয়ার সময় এক ব্যবসায়ীর থেকে তিন লক্ষ টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। ছিনতাইয়ের ঘটনা ধরা পড়ে সিসিটিভিতে। কিভাবে মোটর বাইকে করে এসে ছিনতাই করেছে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রায়গঞ্জ থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

        বুধবার দুপুর টুঙ্গিদিঘির এক চালকল ব্যবসায়ী নীলকমল কুন্ডুর কর্মচারী গনেশ সাহা রায়গঞ্জ এর এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে তিন লক্ষ টাকা তুলে বিধাননগর মোড় থেকে অটোতে উঠছিলেন। সেই সময় মোটর বাইকে করে এসে টাকা সমেত ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

        রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গনেশ সাহা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ। প্রকাশ্য দিবালোকে শহরের কেন্দ্রস্থল থেকে এই ভাবে ছিনতাইয়ের ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে ফের উঠল প্রশ্নচিহ্ন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/yIqyHQbpxX4